৫ মে ২০২৬

দুই উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দুই উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

বাংলাপ্রেস ডেস্ক: বগুড়া-১ ও যশোর-৬ আসনে আসন্ন উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, রোববার (৫ জুলাই) সন্ধ্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মহাসচিব। শায়রুল আরও বলেন, করোনা মহামারি ও বন্যার মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এ জন্য বিএনপি এই দুটি আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করবে না। উল্লেখ্য, বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনে আগামী ১৪ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৪ জুলাই) নির্বাচন কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি