৪ মে ২০২৬

দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পিএম
দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:   পাকিস্তানে অনুষ্ঠিতব্য শান্তি বৈঠকের আগে দুটি প্রধান শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। শর্তগুলো বাস্তবায়িত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

তিনি বলেছেন, আলোচনায় বসার আগে দুটি শর্ত আছে ইরানের। সেগুলো হলো- লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পক্ষগুলোর মধ্যে আগে থেকেই দুটি বিষয়ে সমঝোতা হয়েছিল, কিন্তু সেগুলো এখনো বাস্তবায়ন হয়নি।

গালিবাফের মতে, ওই দুই শর্ত হলো — লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। তিনি স্পষ্ট করে বলেন, এই দুটি বিষয় নিশ্চিত না হলে কোনো আলোচনা শুরু হওয়া উচিত নয়।

বর্তমানে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মতবিরোধ এবং লেবাননে চলমান সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে ইরান আলোচনার আগে নিজেদের শর্ত পূরণের ওপর জোর দিচ্ছে, যা সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন অনিশ্চয়তা তৈরি করছে।

পাকিস্তানে শনিবা বিকালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এরই মধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে ইরানের দিক থেকে কেউ এখনো পাকিস্তানে যাচ্ছেন কি না, তা নিশ্চিত নয়।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতা এবং চীনের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি