২১ জুন ২০২৬

দুই ম্যাচে দুই পেনাল্টি, প্রস্তুতিতে আর্জেন্টিনার দাপট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
দুই ম্যাচে দুই পেনাল্টি, প্রস্তুতিতে আর্জেন্টিনার দাপট

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বকাপের আগে নিজেদের দুই প্রস্তুতি ম্যাচের দুটোই শেষ আর্জেন্টিনার। দুই ম্যাচের একটিতেও গোল খায়নি লিওনেল মেসির দল। দুই ম্যাচেই পেয়েছে একটি করে পেনাল্টি। হন্ডুরাসের বিপক্ষে ২-০ আর আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দুই জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা।

আজ অ্যালাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে আকাশি-সাদাদের এগিয়ে দিয়েছিলেন ভালেন্তিন বার্কো। এরপর প্রথমার্ধটা এই ব্যবধান নিয়েই শেষ করে আর্জেন্টিনা। 

দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামেন ৭০ মিনিটে। ২ মিনিট পরই পেনাল্টি পায় আর্জেন্টিনা, স্পট কিক থেকে গোল করেন তিনি। শেষ দিকে থিয়াগো আলমাদার গোলেও অবদান আছে তার। বক্সের বাইরে থেকে তার বাড়ানো পাসে বল পেয়েছিলেন রদ্রিগো দে পল, তার নিচু ক্রসে পা ছুঁইয়ে গোল করেন আলমাদা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।

এর আগে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। সে ম্যাচেও একটি পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। মেসি সেদিন খেলেননি, লাউতারো মার্তিনেজ গোল করেন স্পট কিক থেকে। এরপর দ্বিতীয়ার্ধে জুলিয়ানো সিমিওনে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। সহজ জয় পায় আর্জেন্টিনা। 

দুই ম্যাচে স্কোয়াডের প্রায় সবাই সময় পেয়েছেন। গোল এসেছে ৫টি, দল গোল হজম করেনি একটিও। বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে আর্জেন্টিনার।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি