২২ জুন ২০২৬

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা
বাংলাপ্রেস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ নারী দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ উইকেট ও ১০৪ রানের ব্যবধানে জয়ের পর তৃতীয় ম্যাচে ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে রাবেয়া খানের নেতৃত্বাধীন টাইগ্রেসরা। রবিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯৭ রানে থামে সফরকারী দলের ইনিংস। দলের হয়ে দিলারা আক্তার সর্বোচ্চ ২৬ রান করেন, যা আসে ২১ বলে। সিরিজ বাঁচাতে মাঠে নামা শ্রীলঙ্কা নারী ‘এ’ দলও ব্যাটিংয়ে সফল হতে পারেনি। ২০ ওভার শেষে ৮ উইকেটে ৮৭ রান তুলে তাদের ইনিংস থেমে যায়। ফলে ১০ রানের ব্যবধানে ম্যাচ ও সিরিজ দুটোই জিতে নেয় বাংলাদেশ। সিরিজের চতুর্থ ম্যাচটি হবে ১৭ সেপ্টেম্বর থ্রুস্টান মাঠে এবং শেষ ম্যাচটি ১৯ সেপ্টেম্বর কল্টসে অনুষ্ঠিত হবে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি