দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল বাংলাদেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে হেরে আগেই কোণঠাসা হয়ে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২ এপ্রিল) ছিল সিরিজ রক্ষার ম্যাচ। কিন্তু তৃতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশের মেয়েরা। সিলেটে তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতীকদের ৭ উইকেট আর ৯ বল হাতে রেখে হারিয়ে দেয় ভারত।
সিরিজ রক্ষ্যার ম্যাচে ব্যাটিংটাই ভালো হয়নি বাংলাদেশের। আগে ব্যাট করে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড় করায় মাত্র ১১৮ রানের। জবাবে ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মার ব্যাটে সহজ জয় নিশ্চিত হয়ে যায় তাদের।
এছাড়া শেফালি ৩৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে রিতু মনির রিটার্ন ক্যাচ হন। ততক্ষণে ওপেনিংয়ে ৯১ রানের জুটি হয়ে গেছে। জয়টা কেবল সময়ের ব্যাপার ভারতের। ৪২ বলে ৪৭ করা স্মৃতিকে ফাহিমা খাতুনের ক্যাচ বানান নাহিদা আক্তার।
ভারত যখন জয় থেকে মাত্র ৮ রান দূরে তখন দায়ালান হেমালতাকে (৯) এলবিডব্লিউ করেন রাবেয়া খান। এরপর হারমানপ্রিত আর রিচা ঘোষ মিলে সহজেই জয় তুলে নেন। হারমান ৬ আর রিচা ৮ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে পুঁজিটা খুব বড় হয়নি বাংলাদেশের। ৮ উইকেটে ১১৭ রানেই আটকে যায় নিগার সুলতানার দল। ওপেনার দিলারা আক্তারের ব্যাটে শুরুটা বেশ ভালো ছিল। ৩৯ বলের ওপেনিং জুটিতে ৪৬ রান তুলে দেন দিলারা। সঙ্গী মুর্শিদা খাতুন ১৬ বলে করেন ৯ রান।
মারকুটে দিলারা ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রানের ইনিংস খেলে আউট হন। বাংলাদেশ ইনিংসে এটিই ছিল সর্বোচ্চ। তিন নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা করেন ৩৬ বলে ২৮। এছাড়া সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২০ বলে ১৬ রান।
১৪তম ওভারে ২ উইকেটে ৮৫ রান থাকলেও এরপর রানের গতি বাড়াতে গিয়ে দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশ। পরের ব্যাটাররা কেউই ভালো ইনিংস খেলতে পারেননি। ভারতের রাধা যাদব ২২ রানে নেন ২টি উইকেট।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি