৮ মে ২০২৬

দুই মাসে রেমিটেন্স প্রবাহ ১২.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দুই মাসে রেমিটেন্স প্রবাহ ১২.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে

জাতীয় ডেস্ক : ২০১৯-২০ অর্থবছরের প্রথম দুই মাসে প্রবাসী বাংলাদেশীরা তিন হাজার ৮০.৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় এই অর্থ ১২.৮৭ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক (বিবি) এ তথ্য জানায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে দেশে রেমিটেন্স এসেছে দুই হাজার ৭২৯.২৩ মিলিয়ন মার্কিন ডলার।

জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের জুলাই মাসে রেমিটেন্স এসেছে এক হাজার ৫৯৭.৬৯ মিলিয়ন মার্কিন ডলার এবং আগস্ট মাসে এসেছে এক হাজার ৪৮২.৮৪ মিলিয়ন মার্কিন ডলার। এদিকে ২০১৮-১৯ অর্থবছরের জুলাই মাসে দেশে রেমিটেন্স এসেছিল এক হাজার ৩১৮.১৮ মিলিয়ন মার্কিন ডলার। আর আগস্ট মাসে এসেছিল এক হাজার ৪১১.০৫ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের আগস্ট মাসে ছয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল গ্রহণ করেছে ৩৭৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার। আর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রহণ করেছে ২৩.৬৬ মিলিয়ন মার্কিন ডলার।

রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ১৬৭.১৩ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ৭৭.৯৫ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ২১.৪৩ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১১১.২০ মিলিয়ন ডলার এবং বেসিক ব্যাংক ০.০৮ মিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণ করেছে। অপরদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন এক হাজার ১৮২.৯০ মিলিয়ন ডলার। তাছাড়া প্রবাসীরা বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পাঠিয়েছেন ১৩.৩৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি