৭ মে ২০২৬

দুই ডোজ টিকা নিলেও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন : বিএসএসএমইউ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুই ডোজ টিকা নিলেও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন : বিএসএসএমইউ
বাংলাপ্রেস ডেস্ক: দুই ডোজ টিকা নিলেও করোনাভাইরাসের নতুন জেএন.১ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। মঙ্গলবার করোনার সর্বশেষ জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল জানানোর সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছরের শুরুতে নতুন এ সাব-ভ্যারিয়েন্টের কথা জানিয়েছে। বিএসএমএমইউ গত জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কোভিড আক্রান্ত ৪৮ রোগীর নমুনার জিনোম সিকোয়েন্সিং করেছে। গবেষণায় ৩ জনের নমুনায় সাব-ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত করা হয়েছে। তাদের একজন সম্প্রতি দেশের বাইরে গিয়েছিলেন। তাদের আগেই করোনার দুই ডোজ টিকা নেওয়া ছিল। অধ্যাপক শরফুদ্দিন বলেন, এ সাব-ভ্যারিয়েন্টের উপসর্গ করোনার অন্য ধরনগুলোর মতো। এতে আক্রান্তদের জ্বর, ঠান্ডা, গলাব্যাথা, মাথাব্যথা এবং হালকা কাশির হালকা উপসর্গ ছিল। তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব জানতে গবেষণা চালিয়ে যাওয়ার বিকল্প নেই। পাশাপাশি যাদের এ ধরনের হালকা উপসর্গ দেখা যাবে, তাদেরও কোভিড পরীক্ষা করা উচিত বলে পরামর্শ দেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি