৬ মে ২০২৬

দুই দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুই দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
বাংলাপ্রেস ডেস্ক: দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয় শহিদ মিনারে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও গণতন্ত্র দিবস উপলক্ষে পরদিন রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে এই সমাবেশের ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে এ সমাবেশের ভেন্যুর বিষয়ে জানানো হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও রোববারের সমাবেশে সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত ড. এ জেড এম জাহিদ হোসেন ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি