২৭ সেপ্টেম্বর ২০২৬

দুই দিনে ১০০ কোটির কাছাকাছি ‘দ্য প্যারাডাইস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
দুই দিনে ১০০ কোটির কাছাকাছি ‘দ্য প্যারাডাইস

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক: মুক্তির পর বক্স অফিসে দারুণ সূচনা করেছে দক্ষিণী তারকা নানি অভিনীত তেলুগু সিনেমা ‘দ্য প্যারাডাইস’। শ্রীকান্ত ওডেলা পরিচালিত সিনেমাটি প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী প্রায় ৯৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দর্শকদের আগ্রহ তৈরি করেছে সিনেমাটি। বক্স অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দুই দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৬১ কোটি ১৫ লাখ রুপি। করসহ ভারতের মোট আয় বা গ্রস সংগ্রহ হয়েছে প্রায় ৭২ কোটি ৫০ লাখ রুপি। এর সঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে যোগ হয়েছে আনুমানিক ২৬ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনেই উল্লেখযোগ্য আয় করে ‘দ্য প্যারাডাইস’। তবে দ্বিতীয় দিনে ভারতের বাজারে সিনেমাটির আয় কিছুটা কমেছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কমেছে প্রায় ৫৭ শতাংশ। তারপরও বিদেশের বাজারে ভালো সংগ্রহের কারণে দুই দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে।

সিনেমাটিতে নানির সঙ্গে অভিনয় করেছেন কায়াডু লোহর, রাঘব জুয়াল ও মোহন বাবু। সিনেমাটির গল্প ও নির্মাণশৈলী নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি