দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল ১৩৫ যাত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দুটি বিমানের মধ্যে সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুসহ অন্তত ১৩৫ জন যাত্রী। বুধবার (২৭ মার্চ) সকালে কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআইসহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম। ওমরাহকারীদের যেসব নিষেধাজ্ঞা দিলো সৌদি
বিমানবন্দরের কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। তখন ইন্ডিগোর একটি বিমান এসে ধাক্কা দেয়। ফলে এয়ার ইন্ডিয়া বিমানটির ডানার একটি অংশ ভেঙে যায়। আর ইন্ডিগো বিমানেরও একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি।
এদিকে, এ ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ। একইসঙ্গে বিমান দুটির পাইলটদেরকেও সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিজিসিএ'র এক কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশদভাবে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং উভয় চালককে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্তকালে গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
জানা গেছে, ইন্ডিগো বিমানটিতে চারজন শিশু-সহ অন্তত ১৩৫ জন যাত্রী ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি