৭ মে ২০২৬

দুই বাসের সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে নিহত ৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দুই বাসের সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে নিহত ৭

ঠাকুরগাঁও থেকে সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার খোচাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঠাকুরগাঁওয়ের লোকাল বাস নিশাদ ও ডিপজল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি