৭ মে ২০২৬

দুই বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ এএম
দুই বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

বাংলাপ্রেস ডেস্ক:   লোহিত সাগর থেকে দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড। এক প্রতিবেদনে বার্তা সংস্থা  মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা এই বাংলাদেশিদের উদ্ধার করে। 

বার্তাসংস্থাটি জানিয়েছে, লোহিত সাগরে বাংলাদেশিদের নৌকাটি ভেঙে যায়। এরপর তাদের উদ্ধার করতে যায় বর্ডার গার্ডের সেনারা। উদ্ধার করে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে।

সৌদির বর্ডার গার্ডের পরিচালক সবাইকে সমুদ্রের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সমুদ্রে যাওয়ার আগে জাহাজ বা নৌকা সমুদ্রে চলাচলের উপযোগী কি না সেটি নিশ্চিত করতে বলেছেন তিনি। এছাড়া জরুরি প্রয়োজনে জরুরি নাম্বারে ফোন করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি