১১ মে ২০২৬

দুদক সংস্কারে ৪৭ সুপারিশ কমিশনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুদক সংস্কারে ৪৭ সুপারিশ কমিশনের
বাংলাপ্রেস ডেস্ক: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও গতিশীল করার জন্য ৪৭টি সুপারিশ প্রস্তাব করেছে ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন ড. ইফতেখারুজ্জামান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদক বর্তমানে একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, তবে এটিকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। আমরা চাই দুদক স্বাধীন ও কার্যকর হোক। তবে, এই স্বাধীনতারও সীমা থাকতে হবে। আমরা সংস্কার সুপারিশ করেছি।’ প্রতিবেদনে দুদকের সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করার সুপারিশ করা হয়েছে জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, যার মধ্যে কমপক্ষে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকতে হবে। দুদকের কাজের সঙ্গে সম্পর্কিত বিচারিক ও আর্থিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা উচিত। তিনি আরও বলেন, দুদককে আরও গতিশীল করার জন্য, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসেবে ৪৭টি সুপারিশ প্রস্তাব করা হয়েছে। আশা করি, স্বল্পমেয়াদি সুপারিশ বাস্তবায়নে ছয় মাস, মধ্যমেয়াদি সুপারিশ বাস্তবায়নে ১৮ মাস সময় লাগবে এবং দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নে ৪৮ মাসের মতো সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি