৯ মে ২০২৬

দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ
বাংলাপ্রেস ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন ছাকোয়াত হোসেন মণ্ডল নামের এক ব্যক্তি। তবে জুতাটি দুদক চেয়ারম্যান পর্যন্ত পৌঁছায়নি। রোববার (১০ আগস্ট) বগুড়ার টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ছাকোয়াত হোসেন পেশায় মৎস্যচাষি। তিনি দীর্ঘ দিন বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে হতাশ হন। পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনকি সেনাপ্রধানের দপ্তরেও অভিযোগ করে কোনো সুরাহা পাননি। শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। একপর্যায়ে ছাকোয়াত হোসেন ক্ষিপ্ত হয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। পরে উপস্থিত কর্মকর্তারা তাকে দ্রুত মিলনায়তন থেকে বের করে দেন। ছাকোয়াত হোসেন বলেন, ‘সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এ অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এ আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। এতে যদি আমার জেল হয়, আমি জেলে যেতেও প্রস্তুত।’ এ বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন কোনো মন্তব্য করতে রাজি হননি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি