দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প, ‘বিশেষ সম্পর্ক’ জোরদারের আশা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে তিনি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন। দায়িত্ব পালনকালে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি মাত্র দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা এক নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে লন্ডন–ওয়াশিংটনের ‘বিশেষ সম্পর্ক’ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ট্রাম্পের জন্য এ সফর এক ধরনের মানসিক স্বস্তিও বয়ে এনেছে, কারণ এক সপ্তাহেরও কম সময় আগে তার ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যার শিকার হন।
বিবিসির খবরে বলা হয়, এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে লন্ডনে পৌঁছে ট্রাম্প মেরিন ওয়ান হেলিকপ্টারে করে কেন্দ্রীয় লন্ডনে যান এবং রাতে মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন উইনফিল্ড হাউসে অবস্থান করেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) উইনসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করবেন।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প ও স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি গ্রামীণ বাসভবনে বৈঠকে বসবেন। এ সময় এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যানসহ উভয় দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। আশা করা হচ্ছে, এ বৈঠক থেকে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তির ঘোষণা আসবে। এরই মধ্যে মাইক্রোসফট আগামী চার বছরে যুক্তরাজ্যে ৩ হাজার কোটি ডলারের বেশি এবং গুগল ৫০০ কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে। বিনিয়োগের বড় একটি অংশ লন্ডনে নতুন ডেটা সেন্টার তৈরিতে ব্যয় হবে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন ২০১৯ সালের জুন মাসে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি