৬ মে ২০২৬

দুবাইয়ে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দুবাইয়ে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৪

বিদেশ ডেস্ক: দুবাইয়ে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে তিন ব্রিটিশ এবং দক্ষিণ আফ্রিকার এক নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের একটি ছোট বিমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

দুবাইয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের চার সিটবিশিষ্ট ডিএ৪২ নামক বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বিমানটি আন্তর্জাতিক হাব থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়েছে।

এমিরেটস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, একটি মিশনে অংশ নেওয়া বিমানটির সব আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে তিন ব্রিটিশ নাগরিক ও দক্ষিণ আফ্রিকার এক নাগরিক ছিলেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কারণে বিমানের বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের পর ছেড়েছে।

দুবাইয়ের সরকারি মিডিয়া অফিস জানায়, বিমানটি হানিওয়েল মালিকানাধীন একটি মার্কিনভিত্তিক বহুজাতিক প্রকৌশল ও মহাকাশযান সিস্টেমের অন্তর্গত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি