৪ মে ২০২৬

দুবাইয়ে আটকা পড়ে অভিনেত্রী, মোদির কাছে সাহায্যের আবেদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১১:০৫ পিএম
দুবাইয়ে আটকা পড়ে অভিনেত্রী, মোদির কাছে সাহায্যের আবেদন

সোনাল চৌহান।

বাংলাপ্রেস ডেস্ক:   নিজ দেশে ফিরতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ‘জান্নাত’খ্যাত বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ইসরাইল ও আমেরিকার হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েন তিনি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইরান ও ইরাকের আকাশপথ বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং আকাশপথ নিরাপদ হলে পুনরায় ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছে। মূলত ইরান ও ইসরাইলের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণেই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এ অচলাবস্থা তৈরি হয়েছে। 

এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে, যার ফলে দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন।

এদিকে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় সোনাল চৌহান লিখেছেন— মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, চলমান সংকটের কারণে আমি বর্তমানে দুবাইয়ে আটকা পড়েছি। ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং ভারতে ফেরার কোনো নিশ্চিত উপায় নেই। আমি নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের নির্দেশনা ও সমর্থন কামনা করছি। সরকারের পক্ষ থেকে যে কোনো সহায়তা পেলে আমি গভীরভাবে কৃতজ্ঞ থাকব।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাল চৌহানের মতো আরও অসংখ্য যাত্রী আটকা পড়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় এবং উৎকণ্ঠা। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি