৫ মে ২০২৬

দ্রুতগতির ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানের অঙ্গীকার স্পেনের প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পিএম
দ্রুতগতির ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানের অঙ্গীকার স্পেনের প্রধানমন্ত্রীর

বাংলাপ্রেস ডেস্ক: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রতিশ্রুতি দিয়েছেন যে দক্ষিণ স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হওয়ার ঘটনার প্রকৃত কারণ তিনি উদ্ঘাটন করবেন। এদিকে উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সানচেজ নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন।
রবিবার সন্ধ্যায় আদামুসে মাদ্রিদগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে চলে গেলে সামনে থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১২০ জনেরও বেশি মানুষ আহত হন।

এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা।

রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানিয়েছে, রোববার স্থানীয় সময় ১৯:৪৫ মিনিটে (১৮:৪৫ জিএমটি) সংঘর্ষটি ঘটে। মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর কর্ডোবা শহরের কাছে একটি সোজা রেলপথে ট্রেনটি লাইনচ্যুত হয়।
পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, সংঘর্ষের তীব্রতায় দ্বিতীয় ট্রেনটির বগিগুলো একটি বাঁধের ওপর ছিটকে পড়ে। তিনি আরও বলেন, নিহত ও আহতদের বেশিরভাগই দ্বিতীয় ট্রেনটির সামনের বগিতে ছিলেন, যেটি মাদ্রিদ থেকে হুয়েলভার দিকে যাচ্ছিল।
উদ্ধারকর্মীরা জানান, ট্রেনের পেঁচানো ধ্বংসস্তূপের কারণে ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

সোমবার বিকেলে সানচেজ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি সাংবাদিকদের বলেন,“এটি পুরো স্পেনের জন্য, আমাদের সমগ্র দেশের জন্য শোকের দিন।”

তিনি আরও বলেন,“আমরা সত্যের কাছে পৌঁছাব, আমরা উত্তর খুঁজে বের করব। আর এই মর্মান্তিক ঘটনার উৎস ও কারণ সম্পর্কে যখন উত্তর পাওয়া যাবে, তখন সম্পূর্ণ স্বচ্ছতা ও স্পষ্টতার সঙ্গে তা জনসমক্ষে প্রকাশ করা হবে।”
পুয়েন্তে জানান, তদন্ত শেষ হতে অন্তত এক মাস সময় লাগতে পারে এবং তিনি ঘটনাটিকে “অত্যন্ত অস্বাভাবিক” বলে বর্ণনা করেন।

সূত্র: বিবিসি
বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি