দ্রুত বুস্টার ডোজ নিন : স্বাস্থ্যমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যারা এখনো করোনার বুস্টার ডোজ নেননি তাদেরকে দ্রুত বুস্টার ডোজ নেয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশে করোনা কিছুটা হলেও বাড়তি, আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান জানাব, যারা এখনো নেননি শিগগিরই বুস্টার নিয়ে নিন।
দেশের মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে অনীহা আছে। সেক্ষেত্রে বুস্টার ডোজ দ্রুত নিশ্চিত করতে বাধ্যবাধকতা আরোপ করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেওয়ার নয়। এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে।
মানুষকে অবহিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, টিকা নেওয়ার সুবিধা-অসুবিধাগুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় এক্ষেত্রে কাউকে চাপিয়ে দিতে পারবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি