৬ মে ২০২৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বোয়ালমারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বোয়ালমারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে বোয়ালমারী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। রবিবার (০৬-০৩-২২) বিকাল ৪ টার সময়ে এ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা ছাত্রদলের উদ্যোগে বোয়ালমারী উপজেলার চৌরাস্তা থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিনক্ষণ করে ওয়াবদা মোড়ে গিয়ে বক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে দুপুর থেকে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা জড়ো হতে থাকেন। তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতা-কর্মীরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন। নিত্য প্রয়োজনীয় দ্রবমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বাইজিদ খান রাব্বী, উপজেলা ছাত্রদলের সদস্য জয়নাল আবেদীন বিজয়, উপজেলা ছাত্রদল নেতা জাকারিয়া, বোয়ালমারী পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব হোসাইন, যুগ্ম আহবায়ক শাহাবাজ মিয়া, পৌর ছাত্রদল নেতা ইনামুল, যুয়েল, ইব্রাহিম, রিফাত এবং উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত ছাত্রদল নেতারা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি