দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মোঃ আশিক ইসলাম: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রাতের আঁধারে একাধিক কৃষকের ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা।গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে জগন্নাথপুর মন্ডলপাড়ার পেছনে তারুনের মাঠ নামক মাঠে আজগর আলী ছেলে মোঃ আকফারুলের একই গ্রামের জালাল মন্ডল ছেলের ওহিদুল মন্ডলের ও এনামুল হক একার প্রায় দেড় বিঘা জমির তামাক কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী চাষীরা জানান আমাদের কষ্টে ফলানো ফসল ঘরে তোলার সময় ফসল কেটে দিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন করে দিয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ।
উল্লেখ, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার ধারাবাহিকতায় জগন্নাথপুর গ্রামে প্রায় সময়ে ছোট বড় সহিংস ঘটনা ঘটেই চলেছে। এদিকে সুশীল সমাজ বলেছে পূর্বের সহিংসতার বিচার না হওয়ায় এমন ঘটনা বেড়েই চলেছে।
এ ব্যাপারে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল ঘটনা নিশ্চিত করে বলেন এ বিষয়ে পুলিশের একটি দল ও আমরা তাৎক্ষণিক পরিদর্শন করি। এ ধরণের কাজ যেন না হয় সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি