দৌলতপুরে বিসমিল্লাহ সনো অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
বিসমিল্লাহ সনো অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবাদ
দৌলতপুর প্রতিনিধি: সম্প্রতি কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর ও অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিসমিল্লাহ সনো অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার চারটায় হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে ভুয়া ও মনগড়া তথ্য প্রচার করছে। এসব তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে দাবি করা হয়।
প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়, বিসমিল্লাহ সোনো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে দক্ষ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও মানসম্মত সেবার মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এখানে আগত রোগীরা নিয়মিতভাবে সন্তোষজনক সেবা পাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোনো ব্যক্তি বা মহল যদি কোনো ধরনের অভিযোগ বা সমস্যা অনুভব করে, তাহলে সরাসরি হাসপাতাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে। গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
প্রেস রিলিজে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করার অনুরোধ জানিয়েছে।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি