৫ মে ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের নামে হায়দরাবাদের সড়কের নাম রাখার প্রস্তাবনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
ডোনাল্ড ট্রাম্পের নামে হায়দরাবাদের সড়কের নাম রাখার প্রস্তাবনা

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতের তেলঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ. রেভান্থ রেড্ডি হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখার প্রস্তাব করেছেন। ‘তেলঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’ নামে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের আগে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজধানী হায়দরাবাদের ইউএস কনস্যুলেট জেনারেলের পাশ দিয়ে যাওয়া ওই গুরুত্বপূর্ণ সড়কটির নতুন নাম হতে পারে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বাইরে কোনো বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মান জানানোর ঘটনা বিশ্বে এটাই প্রথম।

তবে রাজ্য সরকারের নামকরণ উদ্যোগ কেবল রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তি খাতে হায়দরাবাদের বিকাশে ভূমিকা রাখা আন্তর্জাতিক ব্যবসায়ী ও প্রযুক্তি নেতাদেরও স্বীকৃতি দিতে চায় সরকার।

এই তালিকায় রয়েছে একটি প্রধান সড়কের নাম ‘গুগল স্ট্রিট’ রাখার প্রস্তাব, যা এ অঞ্চলে কোম্পানিটির উল্লেখযোগ্য উপস্থিতি ও বিনিয়োগকে প্রতিফলিত করবে। পাশাপাশি বিবেচনায় আছে ‘মাইক্রোসফট রোড’ ও ‘উইপ্রো জংশন’সহ আরও কিছু বৈশ্বিক নাম।

এ ছাড়া নেহরু আউটার রিং রোডের রাভিরিয়ালা থেকে প্রস্তাবিত ফিউচার সিটি পর্যন্ত সংযোগকারী ১০০ মিটার চওড়া গ্রিনফিল্ড রেডিয়াল সড়কের নাম পদ্মভূষণ রতন টাটার নামে রাখার সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছে। রাভিরিয়ালা ইন্টারচেঞ্জের নামও আগেই ‘টাটা ইন্টারচেঞ্জ’ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী রেড্ডির বক্তব্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ও বড় করপোরেশনের নামে রাস্তার নামকরণ করলে একদিকে যেমন তাদের প্রতি সম্মান দেখানো হয়, তেমনি ভ্রমণকারীরাও অনুপ্রাণিত হয়। পাশাপাশি, এটি হায়দরাবাদকে আন্তর্জাতিক স্বীকৃতির আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করবে।

তবে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, যদি কংগ্রেস সরকার সত্যিই নাম পরিবর্তন করতে চায়, তবে তা এমন কিছু দিয়ে শুরু করা উচিত—যার ঐতিহাসিক গুরুত্ব ও প্রকৃত অর্থ আছে।

তার অভিযোগ, মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ‘যারা এখন জনপ্রিয়’, তাদের নামেই এলাকা বা সড়কের নাম বদল করছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি