৭ মে ২০২৬

ডোমারে যুব সংগঠেনের ঈদ সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে যুব সংগঠেনের ঈদ সামগ্রী বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে অর্পন, বন্ধন ও প্রদীপ শিখা যুব সংগঠনের উদ্যোগে করোনা দূর্গতদের জন্য ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২০মে) সকাল ১১টায় উপজেলার বামুনিয়া ইউনয়নের জামাল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একশন ফর ইম্প্যাক্ট (অ৪১) প্রকল্পের আওতায় অসহায় ও দুঃস্থ ৩০টি পরিবারের মাঝে এ সমগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্যাকেটে চাল ১৫ কেজি, মসুর ডাল ১ কেজি, ছোলা বুট ১ কেজি, নবন ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, আলু ৩ কেজি, সাবান ২ টি, ডিটারজেন পাউডার ১ কেজি, সেনোরা প্যাড ১ প্যাকেট ও হ্যান্ড স্যানিটাইজার ১টি ছিল। এ সময় অর্পন, বন্ধন ও প্রদীপ শিখা যুব সংগঠনের সভাপতি রিপন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট। বিশেষ অতিথি হিসাবে, ইউপি সদস্য স্বপন মিয়া, ইউএসএসএর সম্বনয়কারী আব্দুল কুদ্দুস সরকার, প্রকল্প সম্বনয়কারী নির্মল রায় প্রমূখ বক্তব্য রাখেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি