৮ মে ২০২৬

ডোমারে ইয়াবা সহ মাদক কারবারি সাদেকুল আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে ইয়াবা সহ মাদক কারবারি সাদেকুল আটক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি সাদেকুল ইসলাম (৩৭) কে আটক করেছে ডোমার থানা পুলিশ।

বুধবার (২অক্টোবর) সন্ধ্যায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পালের নেতৃত্বে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বসুনিয়ার হাট সড়কে জাল্লির মোড় এলাকা থেকে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১২৭ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যবলেট উদ্ধার করে পুলিশ। আটক সাদেকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬/১ টেবিলের ১০(ক) ধারায় মামলা নং- ০৩, তারিখ-০৩/১০/১৯ দায়ের করে। আটক সাদেকুল সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি পল্টন পাড়া এলাকার আজগার আলীর ছেলে বলে জানা যায়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সাদেকুল একজন মাদক কারবারি। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি