ডোমারে ভিখারীর কুড়ের ঘরে আগুন, মহিলার লাশ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এক ভিখারীর কুড়ের ঘরে আগুন, জবেদা খাতুন (৬৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানাযায়, সোমবার রাত ১টায় ডোমার সন্যাসী মন্দির ও আনসার ভিডিপি ক্লাব সংলগ্ন এক ভিখারীনি জবেদা খাতুন এর ঘরে আগুন লাগে। ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার শাহাজান আলীর নেতৃত্বে ফায়ারম্যানরা আগুন নিয়ন্ত্রনে আনে।
এ সময় ওই ঘরে থাকা ভিক্ষুক জবেদা খাতুন পুড়ে যায়। ডোমার থানার পুলিশ ভিক্ষুক জবেদা খাতুনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন। লাশ থানায় নিয়ে যায় এবং আগামীকাল ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠাবে বলে পুলিশ জানান।
কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, ওই ভিক্ষুক সেখানে একটি কুড়ের ঘর বানিয়ে দীর্ঘ ২০ বছর যাবত বসবাস করছে। মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেন ফায়ার অফিসার।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি