ডোমারে ট্র্যাংক লরীর’র ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে ট্র্যাংকলড়ী’র ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, ডোমার দেবীগঞ্জ সড়কের বড় রাউতা এমপির মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (৭নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ডোমার বাজার থেকে ছেড়ে যাওয়া দেবীগঞ্জগামী ঝিনাইদহ-ঢ- ৪১-০০৮৯ ট্র্যাংকলড়ীটি মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এ সময় লড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। ঘটনা স্থলে মোটর সাইকেল
আরোহী গাউছুল আজম বাবু (৩৫) মারা যায়। সে উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে বলে জানা যায়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, লড়ীটি পুকুড়ে পড়ে আছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে, গাড়ীর মালিককে সনাক্ত করে মামলার প্রস্তুতি চলছে। লড়ীর চালক ও হেলপার পলাতক রয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি