৫ মে ২০২৬

ডোমারে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৯ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৯ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলা কেতকিবাড়ী ইউনিয়নের কাজীরহাট রেলঘুন্টি নামক স্থানে ঘটনাটি ঘটে। এঘটনায় নিহত সাকিল (২২) দূর্ঘটনার শিকার ট্রাকটির হেলপার। তার বাড়ী নওগাঁ সদর উপজেলায়। ঘটনার পর খুলনাগামী রকেট মেইল ট্রেনটি ওই স্থানে আটকা পড়লে চিলাহাটির সঙ্গে খুলনা ও রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ থাকে। উদ্ধার কাজ শেষে প্রায় ৯ ঘন্টা পর ট্রেন চলাচল সচল হয়। এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে ইটভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) কেতকিবাড়ী ইউনিয়নের কাজীরহাট রেলঘুন্টি (অরক্ষিত রেলগেট) পার হচ্ছিল। এসময় খুলনাগামী রকেট মেইল নামে একটি ট্রেন চিলাহাটি স্টেশন ছেড়ে ডোমার স্টেশনের দিকে যাওয়ার পথে ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধেঁ। এতে দুমরে মুচরে ট্রাকটি ছিটকে পড়লে ট্রাকের হেলপার সাকিল ঘটনাস্থলে মারা যায়। এসময় আহত হন ট্রাক চালক হাসান মাহমুদ (৩৫) ওই ট্রাকের আরোহী ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৪০)। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীগণ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। ওই ট্রেনটির যাত্রির কোন ক্ষতি না হলেও ট্রাকের ধাক্কায় রেল ইঞ্জিনটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পাশপাশি ট্রাকের সামনের দুটি চাকা ইঞ্জিনের নিচে ঢুকায় ট্রেনটি থেমে যায় সেখানে। ফলে সেদিন সকালে খুলনাগামী অপর রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি স্টেশনে আটকা পড়ে। অপরদিকে বেলা একটার দিকে রাজশাহী থেকে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি প্রবেশে বাধা সৃষ্টি হয়। চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে ওই ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেলে স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে কাজীহাটে অরক্ষিত একটি রেল গেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সেখানে ওই ট্রেনটি থেমে গেলে চিলাহাটি থেকে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়। এরপর বেলা ১২ টার দিকে রিলিফ ট্রেন এসে প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় উদ্ধার কাজ শেষে ট্রেনটিকে সরিয়ে নেয়। তিনি বলেন,‘ওই দূর্ঘটনার কারণে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনটি ছাড়তে পারেনি। অপরদিকে সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর একপ্রেস ট্রেনটি সময়ের মধ্যে প্রবেশ করতে পারেনি। শেষে চিলাহাটি থেকে রূপসা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে আট ঘন্টা বিলম্বে বিকাল চারটা পাঁচ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছাড়ে। অপরদিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি প্রায় সাড়ে তিন ঘন্টা বিলম্বে চিলাহাটি স্টেশনে পৌঁছায়। সৈয়দপুর জিআরপি থানার পরিদর্শক আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাক চালক হাসান মাহমুদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি