৪ মে ২০২৬

ডোমারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে:নীলফামারীর ডোমারে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে টলেন চন্দ্র বর্মণ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের মৃত ভদ্ররাম বর্মণের ছেলে।

মঙ্গলবার রাত ৮টায় উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পারঘাট ব্রীজ্রের উপর এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় পারঘাট বাজার হতে ঔষধ নিয়ে বাই সাইকেল হাতে নিয়ে পায়ে হেটে বাড়ী ফিরছেন টলেন চন্দ্র। এসময় পারঘাট দেওনাই নদীর ব্রিজের উপরে পেছন দিক থেকে বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে টলেন চন্দ্র ট্রাক্টরের সামনের চাকায় পিষ্ঠ হয়।

এলাকাবাসী তাকে গুরুত্বর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে ডোমার ঘটনাস্থল পরিদর্শন করেন ও স্বাস্থ্য কমপ্লেক্স হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি