ডোমারে স্বেচ্ছাসেবকদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত সোমবার (১৯আগষ্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রইছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেককেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন, উপজেলা বিএনপি’র আহবায়ক রেয়াজুল ইসলাম কালু। বিশেষ অতিথি হিসাবে, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আখতারুজ্জামান সুমন, যুগ্ন আহবায়ক সফিউল বারী বুলবুল, মাসুদ বিন আমিন সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিন আলম শান্ত, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ বসুনিয়া সজিব, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন সাধারণ সম্পাদক রাকিব হাসান মানিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শরিফুল আলম পাপ্পু, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক লোকমান হোসেন লভলু, সোনারায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি হারুন অর-রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ বিএনপি’র চেয়ার পার্সন সাবেক প্রধান মন্ত্রি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির জোর দাবী জানান।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি