৭ মে ২০২৬

ডোমারে সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে সড়ক সংস্কার ও বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবীতে মানববন্ধনে সওজ নির্বাহী প্রকৌশলীকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। দাবী না মনলে আগামী ১৮ই আগষ্ট হরতালেরও ঘোষনা দেয়া হয়।

শনিবার (২৭জুলাই) সকাল ১১ টায় ডোমার রেল ঘুমটি মোড়ে প্রতিবাদী ডোমারবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন আয়োজন করা হয়। এ সময় বক্তরা জনগুরুত্বপূর্ণ এমন সমস্যায় জনপ্রতিনিধিদের নিরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, আগামীতে তাদের এমন নিরব ভূমিকা অব্যাহত থাকলে তাদেরকেও ডোমারে অবাঞ্চিত ঘোষনা করা হবে।

এসময় সেখানে সকল প্রকার যানবহন চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। জাতীয়র্পার্টি ডোমার উপজেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে এ মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমাজ সেবক ও সুজনের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, সাংবাদিক আনিছুর রহমান মানিক, ইয়াছিন মোহাম্মদ সিথুন, কবি আনোয়ারুল হক, ডাঃ ওমর ফারুক, ছাত্র নেতা রাকিব আল আকাশ, প্রিন্স চাকলাদার প্রমূখ।

এসময় মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান বক্তা আসাদুজ্জামান চয়ন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ এর প্রতি ইংগিত করে বলেন, তিনি ডোমারে সমস্যার প্রতি দৃষ্টি না দিয়ে পিয়ন নিয়োগের টাকার ভাগাভাগি নিয়ে ব্যস্ত। তিনি আরো আক্ষেপ করে বলেন, এতোদিন উপজেলা চেয়ারম্যান চিলাহাটীতে ছিল এখন তো ডোমারে। তবু ডোমার বাসির কেন এতো ভোগান্তি? দশ চাকার ট্রাক থেকে টাকা উত্তোলেনের প্রসঙ্গ টেনে মেয়র মনছুরুল ইসলাম দানুর প্রতি ইংগিত করে বলেন, আপনি সড়ক থেকে টেন্ডারের মাধ্যমে টাকা তোলেন,অথচ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে আপনার কোন পদক্ষেপ চোখে পড়েনা।

তিনি বোড়াগাড়ী নব- নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনের প্রতি ইংগিত করে বলেন, আমি আশা করেছিলাম তিনি এ মানববন্ধনে থাকবেন কিন্তু তিনিও আসলেন না।তবে আশা করছি আগামীতে আসবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি