ডোমারে সড়ক পরিবহন আইনের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে সড়ক পরিবহন আইনের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
ডোমার থানা আয়োজিত বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টা ডোমার বাজার রেল ঘুমটির মোড়ে যানবাহনের চালক ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের উদ্বোধন করেন, সহকারী পুলি সুপার রবিউল ইসলাম। এ সময় ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ট্রাফিক ও যানবাহন শাখার পরিদর্শক মোকারম হোসেন, এসআই রেজাউল করিম, আজম হোসেন প্রধান, আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও মোড়গুলোতে এ কর্মসূচি পালন করা হয়। থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, সাধারণ মানুষকে সচেতন করতে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলায় লিফলেট ও মাইকিং করে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি