৭ মে ২০২৬

ডোমারে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে পুরস্কার পেলেন মারুফ হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে পুরস্কার পেলেন মারুফ হোসেন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে পুরস্কার পেলেন মারুফ হোসেন। শৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে মাদ্রাসা পর্যায়ে ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মারুফ হোসেন কে এ সন্মাননা প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন এর কাছ থেকে সন্মাননা ক্রেস ও সনদপত্র গ্রহন করেন তিনি।

এ সময় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী, কলেজ পর্যায়ে ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু কে বিশেষ সন্মাননা প্রদান করেন অতিথিগণ। মারুফ হোসেন বলেন, ২০০২ সালে মাদ্রাসায় যোগদান করেছি দীর্ঘ ১৭বছর যাবত অধ্যক্ষের পরামর্শে নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করে আজ এই পুরস্কার পাওয়াতে শিক্ষক জীবনে আগামী দিনের পথচলাকে অনুপ্রানিক করবে এবং শিক্ষা ও প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি অবদান রাখতে পারেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি