৪ মে ২০২৬

ডোমারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে ডোমার উপজেলা প্রশাসনর আয়োজিত উপজেলা নিবাহী কর্মকর্তা উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা শাখার কমান্ডার নুরন নবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ৭১ সালে এই দিনে বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একশত বছর পিছিয়ে দিয়েছে। এই দিনকে ভুলে গেলে চলবে না। জাতির জন্য এটা কালো অধ্যায়।

উপস্থিত শতাধিক শিক্ষার্থীদের এই দিনের ইতিহাস জানার অনুরোধ করেন বক্তরা । বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ বাস্তবায়ন করে গেছেন। এখন উন্নত বাংলাদেশ গড়তে হবে। আলোচনা শেষে সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি