
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী শাররদীয় দুর্গাপুজা, উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সুষ্ট ও সুন্দর ভাবে পুজা উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির আয়োজিত বুধবার (১৮সেপ্টেম্বর) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। পুজা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উজ্জল কাঞ্জিলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ধসঢ়;ফর আলী, বাংলাদেশ জামাতে ইসলামীর নীলফামারী জেলা
শাখার আমির মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা আমির খন্দকার আহ্ধসঢ়;মাদুল হক মানিক, সেক্রেটারী হাফেজ
আব্দুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়াও কমিটির উপদেষ্টা শেখর সাহা, নিখিল সাহা, অমিত দাস নয়ন, সমন্বয়ক প্রভাষক গৌরঙ্গ কুমার রায়, জয়ন্ত রায়, হরিপদ রায়, বিপ্লব কুমার অধিকারী খোকন, বকুল কুমার প্রমূখ বক্তব্য রাখেন। সার্বিক ব্যবস্থাপনায় যুগ্ন সমন্বয়ক প্রদিপ শর্ম্মা, তিনি জানান আগামী ২২ আশি^ন মতে ৯ অক্টোবর দুর্গাদেবীর ষষ্ঠী তিথির মাধ্যমে দোলায় আগমন করবে। উপজেলায় এবার মোট ১শত ৫টি পূজামন্ডপে শারদোৎসব পালন করা হবে। উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সুষ্ট ও সুন্দর ভাবে পুজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]