ডোমারে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বিশেষ অভিযান চালিয়ে সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে। তিনি ২০১৮ সালে নৌকা প্রতিক নিয়ে বোড়াগাড়ী
ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়। পরে সেই পথ থেকে রিজাইনপত্র দিয়ে ২০১৯ সালের ১২ এপ্রিল আবারো নৌকা প্রতিক নিয়ে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৩০ মে ২০২৪ সাল পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। পরে সরকার ফারহানা আখতার
সুমির কাছে উপজেলা চেয়ারম্যান পদে পরাজয় বরণ করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী অধ্যপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায়
তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি