
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। বুধবার (৭জুলাই) সকাল ১০টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে কলেজপাড়া নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন, ইন্নানিল্লা - - - রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৮৫) বছর।
তিনি পৌরসভা ১নং ওয়ার্ডের পূর্ব কলেজপাড়া এলাকার মৃত মজিবর রহমান চৌধুরীর প্রথম পুত্র। বুধবার বাদ আসর ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে জানাজার নামাজ শেষে পার্শ্বে কবরে দাফন করা হয়। তিনি বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম ও রাব্বির পিতা। তিনি ১৯৯৬ সালে ৭ বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, উপজেলা হাজ্বী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব করিমুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন গভীর শোক ও সমোবেদনা প্রকাশ করেন। তিনি স্ত্রী, ৫ ছেলে ৪ মেয়ে ও ১০ টি নাতী নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।
দোয়া পরিচালনা করেন, ডোমার কলেজপাড়া জামে মসজিদের খতিব ও ঈমাম ক্বারী মাওঃ আবু জাফর। মরহুমের বড় ছেলে রব্বু পিতার বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]