৭ মে ২০২৬

ডোমারে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমার বাজারের মেইন সড়ক সংস্কারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১জুলাই) বিকালে ডোমার বাজারের মেইন সড়কে কাচাঁ বাজার মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ডোমার বাসী।

প্রভাষক জাকির প্রধানের সভাপতিত্বে দেবীগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক আবদুর রউফ, দেবীগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মনোরঞ্জন রায়,সমাজ সেবক গোলাম কুদ্দুস আইয়ুব, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, সমাজ সেবক নুরুজ্জামান বাবলা (লাদেন), ডাঃ ওমর ফারুক, ছাত্রনেতা শরিফ সিদ্দিকী, সোহাগ, চাউল ব্যবসায়ী ঝন্টু প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিবাদী কন্ঠে বিদ্যুৎ সমস্যা সহ ডোমার ফায়ার সার্ভিস হতে বড়রাউতার মোড় পর্যন্ত ভাঙ্গা রাস্তা সংস্কার এবং ওই রাস্তা দিয়ে ১০ চাকার ট্র্যাক চলাচল বন্ধের জোর দাবী জানান। অতিস্বত্তর এ দাবী পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলন কারীরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি