ডোমারে রাস্তা সংস্কার ও বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবীতে মানববন্ধন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে ১০চাকার ট্রাক চলাচল বন্ধ, রাস্তা সংস্কার ও বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২জুলাই) সকাল ১১টায় ডোমার বাজার রেলঘুন্টির মোড়ে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করেন প্রতিবাদী ডোমার বাসী।
মানব বন্ধনের সভাপতি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন বলেন,রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ, ডোমার ফায়ার ষ্টেশন হতে বড়রাউতার মোড় পর্যন্ত ভাঙ্গা রাস্তা সংস্কার, বিদ্যুৎ বিভ্রাট সমস্যা আগামী ১৫দিনের মধ্যে সমাধান না হলে, ১৬দিনের মাথায় ডোমার মুক্তিযোদ্ধা অফিসের সামনে প্রতিবাদী জনতাকে নিয়ে দাবী পূরণ না হওয়া পর্যন্ত আমরণ কর্মসূচির ঘোষনা দেন তিনি। বৃষ্টিতে ভিজে শতশত জনতা ও দোকানদারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ মানববন্ধনে একত্ততা ঘোষনা করেন। পৌরসভা সড়কের বেহাল অবস্থা,শহরের মূল সড়কে অতিরিক্ত মালপত্র নিয়ে ১০ চাকার ট্রাক চলাচলে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি, শহরে ড্রেনেজ অব্যবস্থাপনার কারনে বর্ষায় প্রায় ৭/৮ বছর ধরে পানি জমে থাকায় অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুলগামী শিশু ও পথচারীরা।
সড়কটি কাঁদা পানি ও খাল খন্দকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ডাঃ ওমর ফারুকের সঞ্চলনায় সমাজ সেবক গোলাম কুদ্দুস আইয়ুব, নুরুজ্জামান বাবলা, ডোমার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখী, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ইয়াসিন মোহাম্মদ সিথুন, ছাত্রনেতা রাশেদুজ্জামান আপেল, এমডি সুমন আহমেদ, মানু ইসলাম, শামিম আশরাফি প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিবাদী কন্ঠে বিদ্যুৎ সমস্যা সমাধান, রাস্তা সংস্কার ও ১০চাকার ট্র্যাক চলাচল বন্ধের জোর দাবী জানান।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি