৮ মে ২০২৬

ডোমারে প্রভাষককে মারধরের মামলার প্রধান আসামী শান্ত গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে প্রভাষককে মারধরের মামলার প্রধান আসামী শান্ত গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক (৩৬ তম শিক্ষা ক্যাডার) সোলায়মান আলীকে মারধরের মামলার প্রধান আসামী শান্ত ও সাজা প্রাপ্ত সুমনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

ডোমার থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে এসআই আবু হানিফ বুধবার রাত ১২টায় ঠাকুগাঁও জেলা সদরের তার আত্বীয়র বাড়ী থেকে ডোমার কলেজ পাড়া এলাকার মাছ বিক্রেতা লিটনের ছেলে শান্ত ইসলাম (১৮) কে আটক করে। অপরদিকে মঙ্গলবার রাতে ডোমার থানার এসআই আব্দুল লতিফ ঢাকা থেকে ৩টি মামলার সাজা প্রাপ্ত আসামী উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী উত্তর পাড়ার মৃত আকবর আলীর ছেলে আবু সাঈদ সুমন (৩৫) কে গ্রেফতার করে।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, গত ৭সেপ্টেম্বর ডোমার সরকারী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শান্ত, সৈকতসহ তাদের সহযোগী প্রভাষক সোলায়মান আলীকে মারধর করে। এবিষয়ে প্রভাষক সোলায়মান আলী বাদী হয়ে শান্ত,সৈকতসহ অজ্ঞাতনামা ১৬-১৭ জনকে আসামী করে ডোমার থানায় মামলা নং-০৮, তারিখ-০৭/০৯-১৯ দায়ের করেন। অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ওই মামলায় এ যাবত মূল হোতাসহ ৪জনকে আটক করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি