৭ মে ২০২৬

ডোমারে প্রতিবন্ধীদের মাঝে ত্রান বিতরণ করেন রংপুর মেট্রো পলিটন রোটারী ক্লাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে প্রতিবন্ধীদের মাঝে ত্রান বিতরণ করেন রংপুর মেট্রো পলিটন রোটারী ক্লাব

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: কোভিড-১৯ ভাইরাস সংক্রমনের কারণে সৃষ্ট মহামারী সময়কালীন অবস্থা মোকাবেলায়। নীলফামারীর ডোমারে প্রতিবন্ধী, দলিত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর মেট্রো পলিটন রোটারী ক্লাব।

বুধবার (২২এপ্রিল) বিকালে রোটারিয়ান তৌহিদা জ্যোতির নের্তৃত্বে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে প্রতি পরিবারকে একটি ব্যাগে চাউল, আলু, সয়াবিন তেল, মশুরের ডাল, সাবান ও ডিটারজেন পাউডার প্রদান করা হয়। বিতরণ কালে গোমনাতী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি ও ছড়াকার মোস্তফা ফিরোজ প্রধান, গিটারিষ্ট জাকির হোসেন হিটলারসহ গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। নারী নেত্রী ও রোটারিয়ান তৌহিদা জ্যোতি জানান, দেশে করোনা ভাইরাসের প্রভাবে মানুষ দিশে হারা। দোকান পাট, কাজ বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

এমন সময় কিছু মধ্যবিত্ত পরিবার আছে যারা কোথাও যেতে পারে না। এমন কিছু পরিবার বাছাই করে আজ মোট ৫০জনকে এ সহায়তা প্রদান করা হলো। আগামীতে আবারো সহায়তা করার পরিকল্পনা রয়েছে।

বিপি/কেজে

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি