ডোমারে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় মসজিদের ঈমাম আটক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় এক মসজিদের ঈমামকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস এলাকায় হাজী পাড়া গ্রামে। মামলা সুত্রে জানা যায়, উক্ত জামে মসজিদের ঈমাম আলী আকবর (৫৬) শিশুদের মক্তব পড়ান।
শনিবার সকালে মক্তব ছুটি হলে, ১১ বছর বয়সী এক প্রতিবন্ধি শিশু ও ৩য় শ্রেণির এক ছাত্রীসহ দুই শিশুকে তিনি মসজিদের পাশে তার শোয়ার ঘরে নিয়ে যায়। এরপর তাদের পালাক্রমে ধর্ষন করে। শিশু দু’টি ধর্ষনের বিষয়টি যেন কাউকে না বলে, সেই জন্য ভয়ভীতি দেখায় ওই লম্পট। প্রতিবন্ধি শিশুটি প্রচন্ড ব্যাথা অনুভব করে এবং বিষয়টি তার মাকে জানান।
এ সময় তৃতীয় শ্রেণির ছাত্রীটিও ধর্ষনের বিষয়টি প্রকাশ করে। এলাকাবাসী ঈমাম আলী আকবরকে রাতে আটক করে থানায় খবর দেয়। ইমামকে ডোমার থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার আলী আকবর পাশ্ববর্তী ডিমলা উপজেলার আকাশ কুড়ি এলাকার মৃত ঘিনা মামুদের ছেলে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবন্ধি শিশুটির মা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
ধর্ষিতা শিশুদের উদ্ধার করে রাতেই নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এসময় অভিযুক্ত ধর্ষক এলাকাবাসীর সামনে নিজের দোষ স্বিকার করেন। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি