৫ মে ২০২৬

ডোমারে পরকিয়া'র জেরে স্ত্রীকে মারধর, বিষপানে গৃহবধুর আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে পরকিয়া'র জেরে স্ত্রীকে মারধর, বিষপানে গৃহবধুর আত্মহত্যা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে পরোকিয়ার জেরধরে স্ত্রীকে মারধর, যার কারণে গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের ২নং ওয়ার্ড টংবান্ধা গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাফেজ মোমিনুর রহমানের সাথে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ কাওলাপাড়া গ্রামের মৃত মঞ্জু রহমানের কন্যা মিশু আক্তারের গত ১৩ বছর পূর্বে ইসলামি সরিয়া মতে বিবাহ হয়। সংসার চলাকালীন তাদের ২টি পুত্র সন্তান মুন (১৩) ও মুছা (৩) রয়েছে। মিশুর স্বামী হাফেজ মোমিনুর উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বসুনিয়াপাড়া জামে মসজিদে ঈমাম হিসাবে কর্মরত আছে। গত ২দিন পূর্বে গভীর রাতে প্রতিবেশী বাবুর ছেলে আলিফের সাথে পরোকিয়ার বিষয়টি মোমিনুর হাতেনাথে ধরে ফেলে।

এ বিষয়ে স্থাানীয় ভাবে শালিশ মিমাংসায় প্রেমিক আলিফকে শাস্তি দেয়া হয়। এরই জের ধরে গতকাল রোববার সকালে মিশুর চাচা ও ভাইকে বাড়িতে ডেকে আনে হাফেজ মোমিনুর। আতœীয়রা দুপুরে চলে যাওয়ার পরে হাফেজ মোমিনুর তার স্ত্রী মিশুকে মারধর করে। এরই জের ধরে বিকাল ৪টায় মিশু বাড়িতে রাখা বিষপান করে। বাড়ির লোকজন মিশুকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ রবিউল আলম জানান, লাশটি ডোমার উপজেলার যেহেতু দেবীগঞ্জ হাপতালে থাকার কারণে পঞ্চগড়ে লাশের ময়না তদন্ত শেষে মিশুর ভাই ও চাচাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের থানায় একটি ইউডি মামলা হয়েছে। মামলা হলে ডোমার থানায় করতে পারবে তারা। নিহিত গৃহবধু মিশুর চাচা ছাদেকুল ইসলাম বলেন, মিশুকে তার স্বামী হাফেজ মোমিনুর রহমান বেধরক মারপিট করে মেরে ফেলেছে। লাশ সন্ধ্যায় দাফন করেছি, আগামীকাল থানায় মামলা করবো। মিশুর স্বামী হাফেজ মোমিনুর পলাতক রয়েছে, তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি