
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বামুনিয়া ইউনিয়নে মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া জিআর ও ভিজিএফ প্রকল্পের আওতায় এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এ অনুষ্ঠানের শুভ শুচনা করেন, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট।
এ সময় তিনি উক্ত ইউনিয়নের ৬টি ওয়ার্ডের ৩হাজার ৭শত ৯৩ জন দুঃস্থ ও অসহায় মানুষকে ঈদ উপহার হিসাবে জন প্রতি ৪শত ৫০ টাকা করে নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে ইউপি সদস্য আব্দুল আউয়াল, সন্তোষ কুমার রায়, ছত্রধর বর্মন, তিতাস বাবু, বজলার রহমান বজু, কুতুব উদ্দিন, নারী সদস্য রেজিনা বেগম, পেয়ারা বেগম, গোলাপী বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট জানান, এর আগে জিআর প্রকল্পের আওতায় ৫শতাধীক মানুষের মাঝে জন প্রতি ৫শত টাকা করে প্রদান করা হয়েছে। তবে (কোভিট- ১৯) করোনা ভাইরাসের কারণে লোক সমাগম কমাতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন ৩টি করে ওয়ার্ড বেছে নেয়া হয়েছে। আগামীকাল তা সম্পন্ন হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]