৮ মে ২০২৬

ডোমারে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে অসহায়, দুঃস্থ মা ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেন, ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্প।

উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল হাসেমী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন। বিশেষ অতিথি হিসাবে, স্বাস্থ্য পরিদর্শিকা আফরোজা খানম, প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কো-অর্ডিনেটর প্রদিপ কুমার রায়, এমএন্ডইডিও জয়ন্ত কুমার কর্মকার, এফপিআই ধনেশ্বর বর্মন, ইউপি সদস্য মরিয়ম বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উক্ত কেন্দ্রে গর্ভকালীন ও নিরাপদ প্রসব সেবা গ্রহনকারী দুঃস্থ মা ও শিশুদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন অতিথিগণ।

উল্লেখ্য গত ৯ ডিসেম্বর হতে আদ্যবধি উপজেলার প্রতিটি ইউনিয়নে উক্ত প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৯ শত ৮০ টি কম্বল বিতরণ করা হয় বলে কর্তৃপক্ষ বলেন। মা ও শিশুদের শীত জনিত রোগের হাত থেকে রক্ষা করতে শো প্রকল্পের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম রিমুন ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি