৪ মে ২০২৬

ডোমারে অসহায় ছলেমানের মানবেতর জীবন যাপন!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে অসহায় ছলেমানের মানবেতর জীবন যাপন!

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে অসহায় এক ব্যক্তি ছলেমানের মানবেতর জীবন যাপন করতে দেখা গেছে! যেন দেখার কেউ নেই। এমন করুন দৃশ্যটি চোখে পড়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ডোমার চিলাহাটি সড়ক সংলগ্ন বাগডোকরা মিস্ত্রিপাড়া ভালের কুড়া নামক ব্রীজের পার্শ্বে ছলেমানের ভাঙ্গাচুড়া ঘড়টি দেখে।

কথা হয় অসহায় ছলেমানের সাথে, করুণ কন্ঠে অশ্রুভেজা জল মুছে বলেন, আমি বোধয় এ দেশের মানুষ না, আমার চেয়ে রোহিঙ্গারা অনেক ভাল আছে। জানা যায়, এলাকার মৃত সমাজ উদ্দিনের ছেলে ছলেমান (৭০) নিঃসস্তানের বোঝা নিয়ে স্ত্রী অরুনা বেগমকে সঙ্গী করে কাটছিল তার জীবন। সেই স্ত্রীও গত ৩বছর পূর্বে তাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। ১শতক জমির উপড়ে ছোট একটা এক চালা টিন দিয়ে প্লাষ্টিকের বেড়া লাগিয়ে দীর্ঘ ১৫ বছর যাবত সেখানে কাটছে তার জীবন। কেউ সাথে না থাকায় নিশ্ব জীবনে পরাজিত সৈনিক হয়ে প্লাষ্টিকের বেড়া নষ্ট হয়ে খোলা অবস্থায় প্রচন্ড শীতে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছে সে। সুস্থ থাকাকালীন গ্রামে গঞ্জে ফেরী করে জীবন চলতো তার।

বর্তমানে স্বাসকষ্ট রোগে কাতর হয়ে জীবনের সাথে যুদ্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। প্রতিবেশীরা মাঝে মধ্যে একটু খাবার দিলে খেয়ে থাকে, বেশীর ভাগ সময় অনাহারে থাকতে হয় তাকে। ৭০ বছর বয়সেও অদ্যবদি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছ থেকে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের আর কতো বয়স ও অসহায় হলে বয়স্কভাতাসহ সরকারী সুযোগ সুবিধা পাওয়া যাবে? এ বিষয়ে বোড়াগাড়ী ইউপি’র ৭নং ওয়ার্ডের সদস্য হাচানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, সে আমার ইউনিয়নের লোক নয়, জোড়াবাড়ীতে তার ভোট আছে কিন্তু বর্তমানে আমার এলাকায় আছে। প্রতিবেদক কথা বলার পড়ে সহযোগিতার আস্বাস দেন তিনি। সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন অসহায় ছলেমান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি