৮ মে ২০২৬

ডোমারে অপহরণ মামলার ২ আসামী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে অপহরণ মামলার ২ আসামী গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে অপহরণ মামলার ২আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানার পুলিশ। মামলা সুত্রে জানা যায়, ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা গ্রামে এক কৃষকের কন্যা।

পাঙ্গা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী (১৫)। ২৮আগষ্ট সকালে প্রাইভেট যাওয়ার সময় স্কুল ছাত্রীর এক বান্ধবী ও বান্ধবীর মায়ের সহযোগিতায় ২য্ধুসঢ়;বক কৌশলে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যায়। অনেক খোজা খুজির পরে তার সন্ধান না পেয়ে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ডোমার থানায় ৪জনের বিরুদ্ধে অপহরণ মামলা নং-২৫, তারিখ-২৯/০৮/১৯ দায়ের করে।

ডোমার থানার এসআই আব্দুল লতিফ ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বগুড়া জেলার শেরপুর থানা পুলিশের সহযোগিতায় শেরপুর এলাকা থেকে মামলার প্রধান আসামী দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ গ্রামের হবিবর রহমানের ছেলে মাসুদ রানা (২১) ও একই ইউনিয়নের গাছপুরী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (২১) কে গ্রেফতার করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারের ভিত্তিতে বগুড়া শেরপুর থেকে তাদের প্রেফতার করে আমাদের অফিসার। তাদের কাছ থেকে স্কুল ছাত্রী উদ্ধার করি। স্কুল ছাত্রীর জবান বন্দি শেষে আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি