৪ মে ২০২৬

ডোমারে অগ্নিকান্ডে ১৮টি পরিবারের ৫৬টি ঘর পুড়ে ছাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে অগ্নিকান্ডে ১৮টি পরিবারের ৫৬টি ঘর পুড়ে ছাই

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে অগ্নিকান্ডে ১৮টি পরিবারের ৫৬টি ঘর পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া গ্রামে।

জানা যায়, রবিবার ভোররাতে উক্ত গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। নিমিশে তার চারিদিকে ছড়িয়ে পড়ে প্রতিবেশী জিতেন, বিশ্বনাথ, গলিরাম, বিমল, সুমন, জগদিশ, লক্ষী, সত্যেনসহ ১৮টি পরিবারের গরু, ছাগল, হাসঁ, মুরগী, ধান, চাল নগদ অর্থসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ডোমার ও নীলফামারীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে সবমিলে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, ভোররাতে আগুন লাগে পরদিন সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দ্রুত সহায়তা প্রদান করবে বলে জানান। ১৮টি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন জাপন করছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি