৫ মে ২০২৬

ডোমারে নতুন ঘরে থাকা হলো না অসহায় ছলেমানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে নতুন ঘরে থাকা হলো না অসহায় ছলেমানের

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে মানবেতর জীবন যাপনকারী অসহায় ছলেমান যখন নতুন ঘর পেলো। বেশীদিন থাকার সুভাগ্য হলো না তার। ২মাস পরে চলে গেলেন ওপারে। আজ বুধবার (৪মার্চ) সকাল ৮টায় সে ইন্তেকাল করেন, ইন্নানিল্লা-------রাজিউন। তার মৃত্যুতে মিস্ত্রিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত ২মাস পূর্বে “ডোমারে অসহায় ছলেমানের মানবেতর জীবন যাপন, যেন দেখার কেউ নেই” এমন সংবাদটি বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় সংবাদ প্রচার হওয়ায় প্রথমে ডোমার সরকারী কলেজের সাবেক ভিপি ও জাপা’র উপজেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান চয়ন এক বান টিন প্রদান করে।

এরপর বোড়াগাড়ী ইউপি সদস্য হাচানুর রহমান ১৫টি বাঁশ এবং ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সহযোগিতায় সরকারের বরাদ্দ থেকে একটি শুকনো খাবারের প্যাকেট যাতে চাউল, ডাল, চিনি, চিড়া, তেল, লবন, লুডুস ছিল। অপর দিকে নিজস্ব অর্থায়নে ডেরবান (১৫) পিচ টিন কিনে দেয় ঘর নির্মানের জন্য। এলাকার দোকানী সোনারাম ও প্রতিবেশীর সহযোগিতায় ছলেমানের প্লাষ্টিক লাগানো ছেড়া ঘরটি নির্মান করে দেয়া হয়। কিন্তু বাদসাধে নিয়তি। ২মাস ওই নতুন ঘরে থাকার পরে আজ মৃত্যু বরণ করে। বাদ মাগরিব বেতগাড়া পানা সরকার বাজার সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য- ছলেমান আলী (৭০) উক্ত এলাকার মৃত সমাজ উদ্দিনের ছেলে। সে নিঃসস্তানের বোঝা নিয়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ডোমার চিলাহাটি সড়ক সংলগ্ন বাগডোকরা মিস্ত্রিপাড়া ভালের কুড়া নামক ব্রীজের পার্শ্বে ভাঙ্গাচুড়া ঘড়টিতে বসবাস করতো। গত ৩বছর পূর্বে তার স্ত্রী মৃত্যু বরণ করায় নিঃসঙ্গ হয়ে পড়ে। আজ তার জীবনের সমাপ্তি ঘটলো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি