৫ মে ২০২৬

ডোমারে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র দানু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র দানু

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে করোনা ভাইরাস আতংকে হাট-বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়ে। এমন দিনে নিজস্ব অর্থায়নে দুঃস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

শুক্রবার (৩এপ্রিল) সকাল ৯টায় পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে ভ্যানে করে প্যাকেট প্রতি ৫কেজি করে চাউল বিতরণ করতে দেখা গেছে। এ সময় পৌর কাউন্সিলরসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিগণ সাথে ছিলেন। মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, দেশের এই সংকটময় সময়ে মানুষের কাজকর্ম ব্যবসা বন্ধ হয়ে আছে।

এমন দিনে আমার নিজ অর্থায়নে সামান্য খাদ্য সামগ্রী কিছুটা হলেও কাজে লাগবে। তিনি আরো বলেন, গতকাল ১নং ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে। আজ ২শতাধীক প্যাকেট ৩নং ওয়ার্ডের অসহায় মানুষের হাতে তুলে দেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি